সিলেট সদর উপজেলা নির্বাচন অফিসে এনআইডি ইস্যু, এনআইডি সংশোধন নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। বিশেষ করে প্রবাসীরা হয়রানীর শিকার হচ্ছেন।

টাকা ছাড়া ফাইল নড়ে না। এখানে গড়ে উঠেছে দুর্নীতির সিন্ডিকেট। যার নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাচন অফিসার মােঃ এমদাদুল হক। এমন অভিযোগ করেছেন সৌদি প্রবাসী মােঃ আব্দুল হক। তিনি এ নিয়ে গত ২৪ জুলাই নির্বাচন কমিশন আগারগাঁও ঢাকায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এদিকে বিষয়টি জেনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বিষয়টির তদন্ত করে ব্যবস্থা গ্রহন করতে নির্বাচন কমিশনের সচিবের প্রতি আহ্বান জানিয়েছেন।

নির্বাচন কমিশন বিষয়টি আমলে নিয়েছে। আগামী ৭ জুলাই সকাল সাড়ে ১০টায় সিলেট সদর উপজেলা নির্বাচন কমিশন অফিসে স্বাক্ষ্য গ্রহন ও তদন্ত পরিচালনা করবে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *