সিলেট জে’লা পরিষদের আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সিলেট জে’লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বি’জ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সিলেট জে’লা পরিষদ নির্বাচন আগামী ১৭ অক্টোবর। এ নির্বাচনে দলীয়ভাবে চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

সিলেট জে’লা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ক্রয় করেন দলের বিভিন্ন পর্যায়ের ৫ নেতা।

তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজ কোর্টের সাবেক পিপি মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জে’লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জে’লা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহম’দ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিজিত চৌধুরী ও বর্তমান প্রশাসক কোম্পানীগঞ্জ উপজে’লা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাল আবেদীন। তবে মিসবাহ সিরাজ ছাড়া অন্য ৪ নেতা দলীয় মনোনয়ন জমা দেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় সিলেট জে’লা পরিষদে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *