শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগরের সনাতন ধ’র্মাবলম্বী সকল নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এক শূভেচ্ছা বার্তায় সিসিক মেয়র বলেন, দূর্গাপূজা বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধ’র্মীয় অনুষ্ঠান। সিলেটের সকল পূজারী ও দর্শনার্থীদেরকে স্বাস্থ্যবিধি মেনে পূজা আয়োজনের অনুরোধ জানান সিসিক মেয়র।

এদিকে, এক সংবাদ বি’জ্ঞপ্তিতে সিসিক মেয়র বলেন, নানা জাতি ধ’র্মের মানুষের একত্র বসবাসের কারণে সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল অ’তীত রয়েছে। সম্প্রীতির সেই ঐতিহ্য অটুট রাখতে নগরবাসির সহযোগিতা কা’মনা করেন তিনি।

পূজা উদযাপন নির্বিঘ্ন করতে সিলেট সিটি কর্পোরেশন এলাকার রাস্তা ঘাট থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান। নগরের রাস্তায় অ’বৈধভাবে গাড়ি পার্কিং, ফুটপাত দখল করে পথচারিদের চলাচলে বিঘ্ন না ঘটানো আহবানও জানান সিসিক মেয়র।

এদিকে সিলেট সিটি কর্পোরেশন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ধিত এলাকা সহ মোট ৭৫টি পূজামন্ডপের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে।

পূজা উপলক্ষে ১ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ থেকে ৫ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সার্বক্ষনিক জরুরী সেবা নিশ্চিতে সিসিকে একটি কন্ট্রোল রুক খোলা হয়েছে। কন্ট্রোল রুমের সার্বিক তত্ত্বাবধান করবেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মক’র্তা মোহাম্ম’দ হানিফুর রহমান। এছাড়া কন্ট্রোল রুম থেকে ২৪ ঘন্টা সেবা চালু রাখতে সিসিকের আরো ১০ কর্মক’র্তা-কর্মচারীকে দায়িত্ব দেয়া হয়েছে। কন্ট্রোল রুম নম্বর ১০৭, নগর ভবন, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *