সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে পর্যটকের মোটরসাইকেলের ধাক্কায় অজুফা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার তেলিখাল ইউনিয়নের চাতলপাড় গ্রামের আলীম উদ্দিনের স্ত্রী। শুক্রবার বেলা আড়াইটায় কোম্পানীগঞ্জ থানা সদর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, থানা সদর পয়েন্টে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধা অজুফা বেগম। এমন সময় মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ আরো জানায়, ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে ৪টি মোটরসাইকেলে করে ঘুরতে আসেন কয়েকজন পর্যটক। সেখান থেকে ফেরার পথে কোম্পানীগঞ্জ থানা সদর পয়েন্টে এলে দুর্ঘটনার কবলে পড়ে তারা। এ সময় পর্যটকরাও কিছুটা আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার এসআই আলা উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পর্যটকদের থানা হেফাজতে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *