গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুরের বগাইয়া হাওর ইসলামিয়া দাখিল মাদরাসায় ৪১৮টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রায় ১৯ লক্ষ টাকা ও ৯ প্রকারের সবজি বীজ বিতরণ করা হয়।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর ও আইএফআরসির সহযোগিতায় গোয়াইনঘাট উপজেলায় ২০২২ সালে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে এই অর্থ ও বীজ বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই রেড ক্রিসেন্ট সোসাইটি মানুষের দুঃখ-দূর্দশায় পাশে দাঁড়িয়েছে। আর্তমানবতার সেবায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাওয়া রেড ক্রিসেন্ট মানুষের কাছে আশা ও ভরসার স্থান হিসেবে বিবেচিত হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে রেড ক্রিসেন্ট নিরলসভাবে সমাজের ও মানুষের কল্যাণে ভূমিকা রাখছে। দুঃস্থ ও অসহায় মানুষের জীবনযাপনকে সহজ ও আর্থিকভাবে স্বচ্ছল করে দিতে রেড ক্রিসেন্ট বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। আকস্মিক বন্যার শুরু থেকেই আমরা মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য ও স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছি।

 

রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী পরিষদের সদস্য মো. সোয়েব আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেনিস রেডক্রসের প্রতিনিধি মিস লিয়া, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক মো. আব্দুস সালাম ও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম।

যুব রেড ক্রিসেন্ট নির্বাহী কমিটির সদস্য বদরুল আজাদ শুভ এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বিডিআরসিএস ফিনান্স অফিসার তানভীর আঞ্জুম রহমান,পিপিপি প্রজেক্টের ফিল্ড অফিসার রাকিব, ১ নং ওয়ার্ড রুস্তমপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, বগাইয়া মাদরাসার সভাপতি নজরুল ইসলাম, ইউপি সদস্য তৌহিদ, ভিতরগোল হাই স্কুলের সভাপতি হেলাল উদ্দিন, ইউপি সদস্য জাকির প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *