নিজস্ব প্রতিবেদক : চায়ের দেশ খ্যাত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বড়লেখা সদর ইউনিয়ন ও দক্ষিণশাহবাজপুর ইউনিয়ন এবং পৌরসভার আংশিক নিয়ে গঠিত বৃহত্তর গ্রামতলা এলাকা।

এই এলাকায় অনেক গুণীজনের জন্ম হয়েছে,বিশেষ করে শিক্ষক,মাওলানা,মুক্তিযোদ্বা, ক্রিকেটার ও ফুটবলার অসংখ্য
সমাজ সেবক রয়েছেন।
গ্রামতলা এলাকার যুব সমাজদের নিয়ে গঠন করা হয়েছে গ্রামতলা ইসলামিক সোসাইটি,

 

এলাকার সামাজিক ও মানবিক কাজ করার লক্ষে গঠিত গ্রামতলা ইসলামিক সোসাইটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গ্রামতলা ইসলামিক সোসাইটির আয়োজনে গত ২১অক্টোবর রাত ৮:০ঘটিকায় আয়োজিত অনুষ্ঠানে মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খানের সভাপতিত্বে ও রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের শিক্ষক তাজুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইসলাম উদ্দিন,

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হলদিরপার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল বাছিত, সমাজ সেবক রবিউল ইসলাম সুহেল,এমাদ উদ্দিন, হারিছ উদ্দিন,আব্দুল কাদির, শিক্ষক জুবের আহমদ, সমাজ সেবক মুহাম্মদ আব্দুল্লাহ, জয়নাল আবেদীন, হুমায়ুন কবির সাজু, তফজ্জুল হোসেন সহ প্রমুখ

 

এসময় উপস্থিত ছিলেন মনজ্জির আলী, ছালেখ উদ্দিন, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম লস্কর, আব্বাস উদ্দীন, ছাদ উদ্দিন, রুহুল আমীন, আব্দুস সালাম,ছয়েফ আহমদ, সাব্বির আহমদ, কলিম উদ্দিন, তাজ উদ্দিন, নাসির আহমদ,ফাহিম আহমদ, রাতুল আহমদ,আব্দুর রহমান এবাদ এনাম আহমদ, মাহিন আহমদ সহ প্রমুখ।

এসময় উপস্থিত বক্তাগন গ্রামতলা ইসলামিক সোসাইটির নব গঠিত কমিটি কে সাধুবাদ জানান তারা বলেন যুবক এবং তরুণদের সমন্বয়ে গঠিত এই কমিটি গ্রামতলা এলাকার উন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করবে। প্রধান অতিথি অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।

উল্লেখ্য গ্রামতলা এলাকায় রয়েছে বড়লেখা ডিগ্রী কলেজ, বড়লেখা জামেয়া দাখিল মাদ্রাসা,ছোটলিখা উচ্চ বিদ্যালয়, ছোটলেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫ টি জামে মসজিদ হযরত শাহজালাল র: এর সহযোগী হযরত আবু বক্কর শা: এর মোকাম ও সনাতন ধর্মালম্বীদের কালি মন্দির রয়েছে।

গ্রামতলা এলাকাকে মডেল এলাকা রুপান্তরিত করতে গ্রামতলা প্রবাসী সংস্থা এলার প্রতিটি রাস্তায় রোড সাইন স্থাপন করে এলার সৌন্দর্য বর্ধন করেছেন ।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *