ধর্ষণের চেষ্টায় এক গৃহবধূকে নির্যাতন করেছেন জাহাঙ্গির মিয়া (৪০) নামের এক ব্যবসায়ী। এক পর্যায়ে ওই গৃহবধূর পরনের কাপড় ছিঁড়ে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করেন। ধর্ষণ থেকে বাঁচতে গৃহবধূ পালানোর চেষ্টাকালে কাঠের রুল দিয়ে নির্মমভাবে মারধর করে জখম করেন লম্পট জাহাঙ্গির। তার বাড়ি নগরীর ৪০ নং ওয়ার্ডের কুচাই গ্রামে। সে ওই গ্রামের মৃত মাহমুদ মিয়া ওরফে মহিউদ্দিনের ছেলে। গত ১৭ অক্টোবর রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে ঘরে নির্যাতিতার বসত ঘরে। এ ঘটনায় এসএমপি’র মোগলাবাজার থানায় মামলা দায়ের করেছেন ওই গৃহবধূর স্বামী জাবেদ মিয়া।

এজহার সূত্রে জানা গেছে, দীর্ঘ ২ মাস ধরে জাহাঙ্গিরের ভাইয়ের বাসায় ভাড়াটিয়া হিসেবে মামলার বাদী জাবেদ মিয়া স্বপরিবারের বসবসা করছেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। তার অবর্তমানে প্রায়ই তার স্ত্রীর সাথে অশ্লীল অঙ্গভঙ্গি চালাতেন লম্পট জাহাঙ্গির। এরই ধারাবাহিকতায় ঘটনার রাতে তার স্ত্রী ঔষধ ক্রয় শেষে ঘরে পথে রওয়ানা হন। এসময় তার স্ত্রীকে টেনে জাহাঙ্গির ঘরে নিয়ে যায়। সেখানে জাহাঙ্গির এলোপাতাড়ি কিল ঘুষি মেরে নির্যাতন করে তাকে। এমনকি ওই গৃহবধূর স্পর্শকাতর অঙ্গে হাত ও মুখ দিয়ে নির্যাতন করে জাহাঙ্গির। এক পর্যায়ে জাহাঙ্গিরকে ধাক্কা মেরে রক্ষার চেষ্টা করলে সে কাঠের রুল দিয়ে বেদড়ক মারধর করে নির্মমভাবে জখম করে ওই গৃহবধূকে। এসময় গৃহবধূ চিৎকার করলে জাহাঙ্গির ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি প্রদান করে।

এ ব্যাপারে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহা বলেন, গৃহবধূর স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *