সততা ও নিষ্ঠার সাথে জেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সিলেট জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান। বৃহস্পতিবার নগরের একটি কমিউনিটি হলে সিলেটের সাংবাদিকদের সাথে মধ্যাহৃ ভোজ পূর্ব মতবিনিময় কালে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেন, সকলের সহযোগিতা নিয়ে সততা ও নিষ্ঠার সাথে জেলা পরিষদের মাধ্যমে সিলেটের সামাজিক উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্ঠা চালাবো।

দুর্নীতি মুক্ত ও গতিশীল জেলা পরিষদ গঠনের অঙ্গীকার ব্যক্ত করে এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেন, সাংবাদিকদের সাথে আমার আত্মার সম্পর্ক। সিলেটের সাংবাদিকদের সাথে আমি সব সময় ছিলাম একাত্ম এবং ভবিষ্যতেও থাকবো।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বারের পিপি এডভোকেট মো. নিজাম উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নুর, সিলেট মিরর সম্পাদক আহমেদ নুর, সিনিয়র সাংবাদিক আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, সাংবাদিক মুহিত চৌধুরী, সাংবাদিক সামির মাহমুদ, সাংবাদিক মকসুদ আহমদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাবেক সভাপতি আব্দুল বাতেন ফয়সল, ইমজা’র সহ-সভাপতি দিগেন সিং প্রমুখ।

সভা শেষে উপস্থিত সবাইকে নিয়ে মধ্যাহৃভোজ করেন এডভোকেট নাসির উদ্দিন খান। একই সাথে সাংবাদিকদের জেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকে উপহার সমগ্রী প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *