সিলেটগামী পারাবত এক্সপ্রেসের চাকায় কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সালাউদ্দিন খান নোমান জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটমুখী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করে। ট্রেনটি যাত্রা বিরতি শেষে সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় ৪০ বছরের এক নারী চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্ত করতে সহায়তা করছে পিবিআই।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *