সাভার থেকে চুরি হওয়া ৫ মাসের শিশুকে ৪ দিন পর সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশুর নাম সামাদ। সে মোন্নাফ খান ও নাজমা বেগমের সন্তান।

বুধবার (৩০ নভেম্বর) সকালে সাভার মডেল থানা পুলিশ সিলেট থেকে শিশুটিকে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, রোববার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সাভার বাজার রোডের ডাচ-বাংলা ব্যাংকের পেছনে নুরন্নাহার চৌধুরীর বাসা থেকে শ্রমিক দম্পতি মোন্নাফ খান ও নাজমা বেগমের সন্তান চুরির ঘটনা ঘটে। সকাল ১১টা ৪৫ মিনিটে ওই বাড়ির সামনে একটি দোকানের সিসি ক্যামেরায় শিশু সামাদকে এক নারী দ্রুত নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। এ ঘটনার পরদিন সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন শিশুর বাবা মোন্নাফ খান।

তিনি আরও জানান, এ ঘটনায় এক আসামি তারমিম পলাতক, অপর দুই আসামিকে তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেপ্তার শারমিন আরা ও আবদুল্লাহ রাজশাহী জেলার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পৌরসভার বিনোদবাইদ এলাকার নূর নাহার চৌধুরীর ভাড়া বাসা থেকে চাকরি করেন মোন্নাফ খান ও নাজমা দম্পতি। গত ২৭ নভেম্বর ভোরে পাঁচ মাস বয়সী শিশু সন্তানকে প্রতিদিনের মতো তার নানি জামেনা খাতুনের কাছে রেখে তারা কর্মস্থলে যান। দুপুর পৌনে ১২টার দিকে ওই শিশুকে পাশের কক্ষের ভাড়াটিয়া তারমিম আক্তার মিমের কাছে রেখে কাপড় ধুতে যায় তার নানি। এই সুযোগে প্রতিবেশী তারমিম আক্তার শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *