সিলেটে বিচারাধীন ৮৮টি মাদক মামলার আলামত ধ্বংস করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে পরিত্যক্ত বিল্ডিংয়ে উত্তর পাশে মেট্রোপলিটন আদালত-২ এর ম্যাজিস্ট্রেট মো. সুমন ভূঁইয়ার উপস্থিতিতে এসব আলামত পুড়িয়ে ধ্বংস করা হয়।
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির আওতাধীন বিভিন্ন বিচারিক আদালতে বিচারান্তে নিষ্পত্তিকৃত ৫৮টি মামলার আলামত এবং নমুনা সংরক্ষণ করে ৩০টি বিচারাধীন মামলার আলামত ধ্বংস করা হয়েছে।
ধ্বংস করা আলামতের মধ্যে রয়েছে, ১ হাজার ৬১০.২৫ লিটার চোলাই মদ, ২৯.২৯ কেজি ৪১৪ পুরিয়া গাঁজা, ৪৩১ বোতল ফেনসিডিল, ৩৯ বোতল বিদেশী মদ, ৩ হাজার ৮৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ বোতল বিয়ার এবং ৭ পুরিয়া হেরোইন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. মারফত আলী, সিএসআই মো. আইয়ুব আলী, এএসআই মো. ওসমান, কনস্টেবল পিযুষ রঞ্জন বিশ্বাস, কনস্টেবল আশুক আলী, কনস্টেবল রাসেল মিয়া ধ্বংসের কার্যক্রমে সহায়তা করেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *