সিলেট সিটি করপোরেশনের দক্ষিণ সুরমার ২৫ নং ওয়ার্ডের মুছারগাঁও গ্রামের বাসিন্দা ও মুছারগাঁও হযরত শাহ মঞ্জুর (র.) জামে মসজিদের মোতাওয়াল্লী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি রাজেউন)।

বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ২ মেয়ে ও নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার রাত আটটায় হযরত শাহ মঞ্জুর (র.) জামে মসজিদের মরহুমের জানায নামাজ অনুষ্ঠিত হবে।

এদিকে বুধবার বেলা ৪ টায় দেশের এই কীর্তিমান বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরাসহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *