সারা দেশের মধ্যে প্রতিবন্ধীদের সংখ্যা সবচেয়ে বেশি খুলনা বিভাগে। আর সবচেয়ে কম সিলেট বিভাগে। জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি জরিপ (এনএসপিডি) প্রতিবেদন ২০২১’-এ ওঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনটি প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

প্রতিবেদন থেকে জানা যায়, সারা দেশের মধ্যে খুলনা বিভাগে জনসংখ্যা বিবেচনায় সর্বোচ্চ ৩ দশমিক ৬২ শতাংশ প্রতিবন্ধী রয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ২ দশমিক ১৫ শতাংশ প্রতিবন্ধী আছেন। এর বাইরে বরিশালে ২ দশমিক ৪২ শতাংশ, চট্টগ্রামে ২ দশমিক ৪১ শতাংশ, ঢাকায় ২ দশমিক ৫১ শতাংশ, ময়মনসিংহে ২ দশমিক ৪৫ শতাংশ প্রতিবন্ধী আছেন। বিবিএসের জরিপ বলছে, প্রতিবন্ধী ব্যক্তিদের ৪৩ দশমিক ৭০ শতাংশ বৈষম্যমূলক আচরণ, দুর্ব্যবহার ও নিগ্রহের শিকার হন।

জরিপের ফল অনুযায়ী, সার্বিকভাবে দেশের ২ দশমিক ৮ শতাংশ মানুষ শারীরিক, মানসিক বা যে কোনো ধরনের প্রতিবন্ধিতার শিকার। গ্রামীণ এলাকায় এ হার ২ দশমিক ৮৯ শতাংশ এবং শহরাঞ্চলের ২ দশমিক ৪৫ শতাংশ।

জরিপ অনুসারে, জন্মগত সমস্যার কারণে প্রতিবন্ধী হয়েছে ৪১ দশমিক শূন্য ৯ শতাংশ, অসুস্থতার কারণে ৩৬ দশমিক ৩৫ শতাংশ, ছাদ বা গাছ থেকে পড়ে যাওয়া ১২ দশমিক ২৭ শতাংশ, সড়ক দুর্ঘটনায় সাড়ে ৫ শতাংশ, আগুন দুর্ঘটনায় ১ দশমিক শূন্য ৮ শতাংশ, প্রাকৃতিক দুর্যোগের কারণে শূন্য দশমিক ৪৬ শতাংশ, রেল দুর্ঘটনায় শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ প্রতিবন্ধী হয়েছেন।

এদিকে, ২০২১ সালে সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচির তথ্যানুসারে, সিলেট বিভাগে ১ লাখ ৩৭ হাজার ৯৭৩ জন প্রতিবন্ধী ছিলেন। এ ছাড়া ঢাকা বিভাগে ৪ লাখ ৬২ হাজার ৭১১ জন, চট্টগ্রামে ৪ লাখ ৩২ হাজার ৯৭১ জন, রাজশাহীতে ৩ লাখ ৫৮ হাজার ৪৬৫ জন, রংপুরে ৩ লাখ ৪৪ হাজার ১৩ জন, খুলনায় ৩ লাখ ৪২ হাজার ৫০ জন, ময়মনসিংহে ১ লাখ ৭৮ হাজার ৩৩৫ জন এবং বরিশাল বিভাগে ১ লাখ ৭৩ হাজার ২৮০ জন প্রতিবন্ধী ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *