সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি গ্রামে ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চোর নিহত হয়েছে। তার নাম আরশ আলী (ফকির) (৩০)। সে ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ডাকঘর গ্রামের বতুল্লাহ মিয়ার বড় ছেলে। মঙ্গলবার (২৫ জানুয়ারী) দিবাগত রাতে এ ঘটনায় ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কলাবাড়ি গ্রামের উদয়ন স্টোন ক্রাশার মিলের ৩টি ট্রান্সফরমার ছিল। রাতে চোরেরা ট্রান্সফরমার নামাতে শুরু করে। একটা ট্রান্সফরমার নিচে নামানোর পর বিদ্যুৎস্পৃষ্ট হয় আরশ আলী (ফকির)। এ সময় খুটির উপর থেকে সে নিচে পড়ে যায়।

আরশ আলীর সাথে থাকা অন্যরা নিচে নামানোর ট্রান্সফরমারটি নিয়ে চলে যায়। পরে বুধবার সকালে স্থানীয়রা খুঁটির নিচে আরশ আলীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে ট্রান্সফরমারসহ চুরির কাজে ব্যবহৃত রশি ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এবং লাশের সুরতহাল করে পোস্টমর্টেমের জন্য সেখান থেকে নিয়ে যায়। বিদ্যুৎস্পৃষ্টে তার দেহের অধিকাংশ ঝলসে যায়।

নিহত চোর আরশ আলীর ভাই মিসবাহ বলেন, মঙ্গলবার এশার নামাজের পর আমার ভাইকে কারা ফোন দিয়ে নিয়ে আসে। এর পর আর সে বাড়িতে যায় নি। সকালে শুনি তার লাশ পাওয়া গিয়াছে।

সুরতহাল রিপোর্টে উপস্থিত কোম্পানীগঞ্জ থানার এসআই মাসুদ জানান, লাশ পোস্টমর্টেমের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *