সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে মতবিনিময় করেছেন বৃহত্তর কায়স্থরাইল এলাকাবাসী।

গতকাল (১০ ফেব্রুয়ারি) শুক্রবার রাতে কায়স্থরাইল, বারখলা, মুছারগাও ও দাউদপুর ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় মাহতাব উদ্দিন খোকনের সভাপতিত্বে ও আবু সিদ্দিক সুবেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, জগদীশ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পাদক কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াস, মহানগর আওয়ামী লীগের সদস্য জুমাদিন আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাইম আহমেদ, স্থানীয় কাউন্সিলার তাকভীরুল ইসলাম পিন্টু, নিজাম উদ্দিন, নছির মিয়া, শামীম আহমদ, তাম্মী আহমদ, তায়েফ আহমদ, জমির উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *