সিলেটের জৈন্তাপুর উপজেলায় মাদরাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মাদরাসার পরিচালক মাওলানা মাসউদ আজহারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় দরবস্ত ইউনিয়নের মানিকপাড়া ঈদগাঁও হতে তাকে গ্রেফতার করা হয়।  জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার মাওলানা মাসউদ আজহার উপজেলার দরবস্ত ইউনিয়নের চাক্তা গ্রামের মাওলানা মহিউদ্দিনের ছেলে। তিনি রওজাতুল ইসলাম চাক্তা মাদরাসার পরিচালক।

ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে ওসি ওমর ফারুক জানান, গত ২৫ ফেব্রুয়ারি সকাল ৮টায় ওই মাদরাসার অফিস কক্ষে চতুর্থ শ্রেণির ছাত্রীকে পাশবিক নির্যাতন করে আজহার। পরে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

এরপর মঙ্গলবার বিকেলে আজহারকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মামলা রেকর্ড করে গ্রেফতার ব্যক্তিকে বুধবার (২৮ ফেব্রুয়ারি) আদালতে সোপর্দ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *