মৌলভীবাজারের কুলাউড়ায় এক্সকেভেটর দিয়ে অবৈধভাবে জমি থেকে মাটি কাটার দায়ে এক ইট ভাটার মালিককে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলার কাদিপুর ইউনিয়নের ঢুলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, আইন অমান্য করে ফসলি জমি থেকে অবাধে মাটি কাটা হচ্ছে, এমন খবর পেয়ে মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঢুলিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় এক্সকেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মেঘনা ব্রিকসের মালিক শাহাবুদ্দিনকে ৫০হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *