আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এল.এল.বি)।

শুক্রবার (৩১ মার্চ) চরমোনাইতে সংগঠনের সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দের উপস্থিতিতে মুহতারাম আমীর হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এ ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন মুহতারাম সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম শায়খে চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, উপদেষ্টা অধ্যাপক ডা: মোয়াজ্জেম হোসেন খান প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *