সিলেটে ট্রাক ও পুলিশের পিকআপে সংঘর্ষে ট্রাকের পেছনে থাকা মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে। বুধবার রাত ১০টার দিকে গোয়াইনঘাট থানাধীন মিত্রিমহল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী পুলক রায় (৩০) সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার গোপাল রায়ের ছেলে ও মহানগরীর শাহপরান বিআইডিসি এলাকার ফারুক মিয়ার ছেলে ফয়ছল আহমদ (৩০)। এ দুর্ঘটনায় ৮ পুলিশ আহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত একজন হলেন সিলেট মহানগরের চালিবন্দর এলাকার বিপুল চন্দ্র মন্ডলের ছেলে বিক্রম মন্ডল (৩০)। তিনি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

খবর পেয়ে জেলা পুলিশের এএসপি শেখ মুহাম্মদ সেলিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের সহকারী মিডিয়া (ফোকাল পয়েন্ট) কর্মকর্তা শ্যামল বণিক জানান, বুধবার রাত ১০টার দিকে কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী পুলিশ পিকআপ সিলেট-ভোলাগঞ্জ সড়কের গোয়াইনঘাট থানাধীন মিত্রিমহল এলাকার ১০ নম্বর ব্রিজের উত্তর পাশে পৌঁছলে সিলেট থেকে কোম্পানীগঞ্জগামী নাম্বারবিহীন বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ট্রাকের পিছনে থাকা রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলে থাকা তিনজন ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক পুলক মারা যান। এছাড়া আহত কাওছার নামের আরো একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পুলিশ পিকআপের চালক এবং কয়েকজন পুলিশ আহত হন।

এদিকে, ঘটনার পরপরই বেপরোয়া ট্রাকচালক পালিয়ে যান। তাকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *