সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. শাহ আলম সুরুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ শাহ আলমগীর, প্রক্টর প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর বেপারী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সাদ উদ্দিন মাহফুজ এবং অফিসার পরিষদের সাধারণ সম্পাদক ড. সালাহ উদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। কর্মচারী সমিতির সহ-সভাপতি আতাউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রেখেছেন সিকৃবি ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক অরুন লামা, যুগ্ম সাধারন-সম্পাদক মোস্তাফিজুর রহমান নিরু, অর্থ সম্পাদক ইসমাইল হোসেনসহ সিকৃবির বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *