সিলেটের মোগলাবাজার রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তের পাথর নিক্ষেপে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের গার্ড (পরিচালক) আব্দুল লতিফ আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বুধবার (১৯ এপ্রিল) বিষয়টি আব্দুল লতিফ নিজে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটের নিকটবর্তী মোগলাবাজার রেলস্টেশন এলাকায় পৌঁছামাত্র বাহির থেকে দুর্বৃত্তরা পাথর নিক্ষেপে করে। তিনি জানালার পাশে বসার কারণে দুর্বৃত্তের ছোড়া পাথরটি তার মাথায় এসে পড়লে মারাত্মকভাবে জখম হন তিনি।

পরে ট্রেনটি সিলেট রেলস্টেশনে পৌঁছার পর তার সহকর্মীরা তাকে উদ্ধার করে সিলেটের পার্কভিউ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানান।

আহত আব্দুল লতিফ মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভাধীন উছলাপাড়া এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ রেলওয়ে হেডকোয়ার্টারের ট্রেন পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *