সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত ও একজন আহত হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৫টায় কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজমান আলী (২৫) উপজেলার বুড়দেও গ্রামের সুরুব আলীর ছেলে।

এ ঘটনায় মোটরসাইকেল চালক শাওন আহমদ (২৪) আহত হয়। সে একই গ্রামের আমির আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী বালুবাহী একটি ট্রাকের পিছনের চাকার সাথে থানাবাজারগামী মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী নিহত হন। আহত যুবককে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ঘটনার পর উত্তেজিত জনতা ঘাটক ট্রাকে ভাংচুর করে সিলেট-ভোলাগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করলে কয়েক ঘন্টা এ সড়কে যানচলাচল বন্ধ থাকে।

আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া স্থানীয় বাসিন্দা গোলাপ আহমদ জানান, সড়কের উপরে ব্যাটারি চালিত অটোরিকশার অবৈধভাবে পার্কিংয়ের কারণে আজকের দুর্ঘটনাটি ঘটেছে। মহাসড়কের উপরে অবৈধভাবে পার্কিংয়ের কারণে প্রতি মাসেই দুর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এ সড়কে। অবৈধভাবে পার্কিং বন্ধ করতে প্রশাসনের নজরদারির জোড় দাবী জানান তিনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান জানান, ঘটনার খবর পেয়েই নিহতের লাশ উদ্ধারের প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সড়কে যানচলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *