হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষকের লাঠিপেটায় তরিকুল মিয়া (৯) নামের এক রাখাল বালকের মৃত্যু হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তরিকুল আলীপুর গ্রামের নূর মিয়ার ছেলে।

এ ঘটনায় জড়িতের অভিযোগে একই গ্রামের নিদান উল্যার ছেলে কৃষক ইরফান মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ।

তরিকুলের বাবা নূর মিয়া জানান, রবিবার দুপুরে তরিকুল গরু চড়াতে গেলে ইরফানের সঙ্গে ঝগড়া হয়। এ সময় তরিকুলকে লাটি দিয়ে পেটাতে থাকেন ইরফান। এক পর্যায়ে সে (তরিকুল) মাটিতে লুটিয়ে পড়ে। পরে আত্মীয়-স্বজন ছেলেটিকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নিহতের পরিবারের বরাত দিয়ে বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল জানান, ইরফান লাঠি দিয়ে তরিকুলের মাথার বাঁ পাশে আঘাত করলে তার মৃত্যু হয়। পরে পুলিশ ইরফানকে আটক করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *