দীর্ঘ এক যুগ পর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বানিজ্যিক কেন্দ্র হিসাবে পরিচিত বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ১৫ জানুয়ারিকে সামনে রেখে বাজারের প্রতিটি সড়ক ও মার্কেটের ভিতরে হোটেল, রেস্টুরেন্টসহ আনাচে কানাচে যে দিকে চোখ যায় সে দিকেই প্রার্থীদের পোস্টার ব্যানার।

নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা সকাল থেকেই রাতে দোকান বন্ধ করার পূর্বমুর্হুত পর্যন্ত এমনকি ভোটাদের বাড়িতেও যাচ্ছেন কূশল বিনিময়ের পাশাপাশি লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করছেন, দিচ্ছেন নানান উন্নয়নের প্রতিশ্রুতি। এত করে উৎসবের আমেজ বিরাজ করছে।

বাজারের ব্যবসায়ী ও বাজারে আগত সাধারণ মানুষ জানান, জাতীয় নির্বাচনকেও হার মানিয়েছে বাদাঘাট বাজারে দীর্ঘ এক যুগপর নির্বাচনে জাঁকজমক নির্বাচনের আয়োজনে প্রার্থী ও তাদের প্রচার প্রচারনা এক ভিন্ন আমেজ দেখা গেছে।

খোজঁ নিয়ে জানা গেছে,বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজার বনিক সমিতির সভাপতি পদে ৭ জন, সহ সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৮ জন এবং কোষাধক্ষ পদে ২ জন সহ মোট ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বিপরীতে ভোটার রয়েছেন ১২২৯ জন।

ভোটারগন বলছেন,পোষ্টারে সমুদ্রের মধ্যে আছে বাজারের সড়ক গুলো। প্রার্থীদের মধ্যে থেকে যাকে যোগ্য মনে করবেন বাজারের উন্নয়নের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করবেন তাকেই ভোট দিবেন বলে।

সভাপতি পদে প্রার্থীরা হলেন মো. আজিজুর রহমান (ছাতা), মো. আব্দুল গণি (ঈগল) মো. আবুল হোসেন (চাকা), মো. আমির শাহ (চেয়ার), মো. নজরুল ইসলাম সিকদার (ঘোড়া), মো. রুহুল আমিন (আনারস), সেলিম হায়দার (মোটরসাইকেল), সহসভাপতি পদে প্রার্থীরা হলেন, আব্দুর রউফ (সিএনজি), ইসলাম উদ্দিন(কলসি), ফারুক মিয়া (টিউবওয়েল), সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন মো. আবুল কালাম (হেলিকপ্টার), কাজী আবুল ফজল (আম), ওবায়দুর রহমান শাওন (মোরগ), শেখ শফিকুল ইসলাম (তালাচাবি), শাহিন মিয়া (ফুটবল), সাইফুল ইসলাম (বাইসাইকেল), মো. সিরাজ মিয়া (মাছ), হারুন অর রশিদ (বৈদ্যুতিক পাখা), কোষাধ্যক্ষ পদে মুখলেছুর রহমান (দোয়াত কলম) রবিউল আওয়াল (ডাব), শহিদুল ইসলাম (দেওয়াল ঘড়ি)।

প্রার্থীরা জানান ,নির্বাচিত হলে পরাজিত প্রার্থীসহ সবাইকে নিয়ে বাজারের উন্নয়নে, নিরাপত্তা, পরিস্কার,টয়লেটসহ সকল বিষয়ের সমাধান করবেন।

বাজারের বাদাঘাট বাজার বনিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান মো. জুনাব আলী বলেন, দীর্ঘ দিন পর বাজার কমিটি নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী,ভোটারসহ সবার মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ভোটার ও সব প্রার্থীদের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্নের জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহন করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *