হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুটি অভিযানে দুই হাজার একশত পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট ও বিদেশি ১০ বোতল মদসহ ৩জন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ।

জানা যায়, গোপন সংবাদ ভিত্তিতে বৃহস্পতিবার ০৯ জানুয়ারী রাত সাড়ে দশটায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি উপপরিদর্শক রতন চন্দ্র গোস্বামী সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নে’র গোয়ালনগর গ্রামের সজল দাসের টিনের বসতঘরে ভিতরে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট দুই হাজার পিস,দশ বোতল বিদেশী মদসহ সজল দাস ও তার স্ত্রী সুবর্ণা রানী দাস (৩৯) নামে মাদক কারবারিকে আটক করেছে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃতরা হলেন, আদাঐর ইউনিয়নে’র গোয়ালনগর গ্রামের মৃত মনমোহন দাসে’র ছেলে সজল দাস (৪২),ও তার স্ত্রী সুবর্ণা রানী দাস (৩৯)।

জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় গোপন সংবাদ ভিত্তিতে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আদাঐর ইউনিয়নে’র গোয়ালনগর গ্রামের কাছন আলীর ভাড়াকৃত পশ্চিমমূখী গাড়ীর গ্যারেজের কালো রংয়ের পলি প্যাকেটে একশত পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোছাঃ জান্নাত বেগম আটক করা হয়েছে। সে আদাঐর ইউনিয়ন গোয়ালনগর গ্রামের কাছন আলীর মেয়ে মোছাঃ জান্নাত বেগম (২২)।

হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ সাজেদুল হাসান জানান পৃথক দুটি মামলার আসামি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *