মৌলভীবাজারের কমলগঞ্জে পরকীয়া সন্দেহে গলায় ওড়না পেঁচিয়ে দ্বিতীয় স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন আজাদ বক্স (৬২) নামের এক বৃদ্ধ। রোববার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিবকে উপজেলার আলেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৩ সালে প্রেমের সম্পর্কের জেরে উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের আজাদ বক্স আলেপুর গ্রামের মনোয়ারা বেগমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মনোয়ারা বেগম তার দ্বিতীয় স্ত্রী।

সম্প্রতি দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগম অন্য ছেলের সঙ্গে পরকীয়া করছে এমন সন্দেহে আজাদ বক্স ক্ষুব্ধ হয়ে ওঠেন। সকালে আলেপুর গ্রামে শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে এসব বিষয় নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে ওড়না দিয়ে গলা পেঁচিয়ে মনোয়ারা বেগমকে হত্যা করে। হত্যার পর তিনি নিজে কমলগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, আজাদ বক্স থানায় আসলে তাকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *