নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়নে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এতে সহযোগিতা করেছেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দুবাই প্রবাসী বেলাল ফরিদী।  এ উপলক্ষে রোববার দুপুরে স্থানীয় ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ও সাবেক বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ। বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিফজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, সদস্য দুলাল আহমদ, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার জামান খালেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মালিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকিত ফাহিম, যুবদল নেতা রুহুল আমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহ আলম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাব্বির আবির প্রমুখ।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *