বিশিষ্ট আলেম আল্লামা ইসহাক আল মাদানী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (২০ জানুয়ারি) সকাল ৮টায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন তার ঘনিষ্ট আত্মীয় গোলাম হাদী সয়ফুল।আল্লামা ইসহাক আল মাদানী গতকাল রবিবার শ্বাসকষ্ট নিয়ে আইসিইউতে ভর্তি হয়ে ছিলেন।

আল্লামা ইসহাক আল মাদানী উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদীস ও দায়ী, হাজারো আলীমের উস্তাজ, ইলমে নববীর জগতের এক উজ্জ্বল নক্ষত্র, উম্মাহর সম্পদ ছিলেন। তিনি ছিলেন ঐতিহ্যবাহী দারুল ইফতা সৌদি আরবের সাবেক প্রতিনিধি । শিক্ষা জীবনে একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে শায়খ আল্লামাহ ইসহাক আল মাদানী বিশ্ববিখ্যাত মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ মার্ক পেয়েছিলেন।
আল্লামা ইসহাক আল মাদানী পাঠানটুলা জামেয়ার সাবেক সিনিয়র শিক্ষক ছিলেন।

জানাজা:

মরহুমের জানাজার নামাজ আজ (সোমবার) বাদ আসর সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *