সিলেট নগরে বেপরোয়া গতিতে আসা সিএনজি অটোরিকশার ধাক্কায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রড নামানোর কাজে নিয়োজিত ওই দুই শ্রমিকের উপর হঠাৎ সিএনজি অটোরিকশাটি উঠে গেলে তাদের মৃত্যু হয়।

বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে সিলেট নগরের চৌকিদেখী এলাকার পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সুনামগঞ্জের মাসুক মিয়ার ছেলে লায়েছ মিয়া (৩৫) ও বিশ্বনাথের সেলিম মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ট্রাক থেকে রড আনলোড করছিলেন দুই শ্রমিক। কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। এমন সময় পেছন দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা তাদের উপর উঠে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এয়ারপোর্ট থানার এসআই অর্জুন চৌধুরী গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে গেছে। তিনি জানান, নিহত দুই জনের মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *