সুনামগঞ্জে ইয়াবা কারবারি সাহাব উদ্দিন (৪৫) কে আটক করেছে শান্তিগঞ্জ খানা পুলিশ। শান্তিগঞ্জ উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা তিনি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ৩টায় শান্তিগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাজার এলাকা হতে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একশ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ এক হাজার ৩০ টাকা উদ্ধার করা হয়।

ধৃত সাহাব উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছে জেলা পুলিশের মিডিয়া সেল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *