সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল-ঠেলাগাড়ি সংঘর্ষে নাসির আহমদ (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের কলাকুটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- আব্দুর রহিম (১৭) ও সাফি আহমদ (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে নাসির আহমেদ ঠেলাগাড়ি নিয়ে লাকড়ি আনতে যান। পথিমধ্যে একটি মোটরসাইকেল পেছন থেকে ঠেলাগাড়িকে ধাক্কা দিলে নাসিরসহ আহত হন মোটরসাইকেলে দুই আরোহী আব্দুর রহিম ও সাফি আহমদ।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ বাজারের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেন। নাসিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু, পথেই মারা যান তিনি।

জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক সুমন বলেন, ‘‘ঠেলাগাড়ি ও মোটরসাইকেল সংঘর্ষে তিন যুবক আহত হন। এর মধ্যে, নাসির আহমদ নামের এক যুবককে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *