বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা কথায় কথায় আমাদেরকে অন্যদেশে চলে যান বলত, তারাই এখন দেশের বাইরে। দেশ থেকে জুলুমকারী বিদায় হয়েছে, কিন্তু জুলুম বন্ধ হয়নি। তরুণ সমাজকে সব সময় আমাদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলা হত। এখন তারা বুঝতে পেরেছে তাদেরকে ভুল বোঝান হত।

শনিবার (২৫ জানুয়ারি) দপুর ১২ টার সময় দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, দেশে প্রতিটি খুন, চাঁদাবাজি, লুটপাট, ঘুষের বিচার হতে হবে। না হলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না। যারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে এই দেশেকে মুক্ত করেছেন আমরা তাদের সঙ্গে আছি।

আমরা তরুণদের হাতে দেশ তুলে দিতে চাই। বাংলাদেশকে তারা গোলাম বানাতে চেয়েছিল। আর শেখ হাসিনা তাদের এজেন্ড। তাই তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। আমরা জামায়াতে ইসলামী একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।

তিনি বলেন, শুধু জায়ায়াত নয় যারাই দেশ প্রেমিক ছিল তাদের সবার প্রতি নেমে এসেছিল জুলুম। পুরো দেশটাকে তারা কারাগার বানিয়েছিল। তারা বলতো, গণতন্ত্রের দরকার নেই। দেশে উন্নয়ন হলেই চলবে।কিন্তু তারা উন্নয়নের নামে রডের পরিবর্তে বাঁশ এবং সিমেন্টের পরিবর্তে ছাই উপহার দিয়েছে। দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে।

তিনি বলেন, তারা আমাদের ১১ জন শীর্ষ নেতাকে ফাঁসিতে ঝুলিয়েছে। এই দিনাজপুরের একজন বিচারক বলতেন, তিনি নাকি শপথবদ্ধ রাজনীতিবিদ। কিন্তু আমরা বলি, তিনি শপথ ভঙ্গের বিচারপতি। তার বিরুদ্ধে এ কারণেই ফৌজদারি মামলা হতে পারে। যারা আন্দোলন সংগ্রাম করে আমাদের শান্তি ও মুক্তির স্বাদ দিয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা এমন কোনো কথা ও আচরণ করব না যাতে করে আমাদের সন্তানদের কষ্ট হয়। তাদের সেন্টিম্যান্ট বুঝতে হবে। তাদের প্রতি সম্মান প্রদর্শন করুন।

তারা বলে, শাপলা চত্তরে কোনো আলেমকে হত্যা করা হয়নি। সেখানে নাকি আলেমরা রং ছিটিয়ে দিয়েছে। কতটা নির্লজ্জ হলে একজন প্রধানমন্ত্রী এ কথা বলতে পারেন। আমরা আফ্রিকার জঙ্গল থেকে আসিনি। তারা মনে করেছিল, জামায়াতের কর্মীদের গুম খুন করে জেলে পুরে মাটির নিচে পাঠিয়ে দেবে। কিন্তু আজ তারা কই। তারা দেশের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বাঁধা দিয়েছে। তারা নিজেরাও কিছু করেনি। আমাদেরকেও করতে দিতনা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান হেলাল ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো. দেলোয়ার হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা, উপজেলা, সদর ও শহর জামায়াতের আমির, সভাপতি এবং কেন্দ্রীয় শিবিরের সাবেক নেতারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *