হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পানছড়ি এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০টি ড্রেজার মেশিন ও ২ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। জব্দ করা হয়েছে ১টি ট্রাক্টর ও ২টি মেশিন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চুনারুঘাট উপজেরা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব যৌথ এ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে অবৈধভাবে মেশিন দ্বারা বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১০টি ড্রেজার মেশিন ও প্রায় ২০০০ ফুট প্লাস্টিক পাইপ ধ্বংস করা হয়। ঘটনাস্থল থেকে অবৈধভাবে বালু পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর ও ২টি মেশিন জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম। ইউএনও মোহাম্মদ রবিন মিয়া বলেন- জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *