ডেইলি সিলেট ডেস্ক ::

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যে পণ্য রপ্তানির জন্য সরাসরি কার্গো ফ্লাইট চালু হচ্ছে আগামী ২৭ এপ্রিল। মাল্টাভিত্তিক বিমান সংস্থা গ্যালিস্ট্যার ইনফিনিট এভিয়েশন এর মাধ্যমে প্রথম ফ্লাইটটি যাবে স্পেনের জারাগোজা শহরে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানানো হয়েছে, এ কার্যক্রম শুরু হলে সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চল থেকে কৃষিপণ্য, হিমায়িত খাদ্য, ফুল, চামড়াজাত সামগ্রী এবং হস্তশিল্পসহ নানা রপ্তানি পণ্য আন্তর্জাতিক বাজারে আরও দ্রুত ও কার্যকরভাবে পৌঁছানো সম্ভব হবে।

শুক্রবার ওসমানী বিমানবন্দর পরিদর্শনকালে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া কার্গো টার্মিনাল এলাকা এবং মেশিনারিজ ঘুরে দেখেন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বেবিচকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক কাউছার মাহমুদ জানান, “এই কার্গো ফ্লাইট চালুর মাধ্যমে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি পণ্যের গুণগত মান অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক বাজারে রপ্তানি নিশ্চিত করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “ওসমানী বিমানবন্দরে আন্তর্জাতিক মানের কার্গো ওয়্যারহাউজ এবং অত্যাধুনিক নিরাপত্তা যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। এটি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য কর্তৃক স্বীকৃত। পরীক্ষামূলকভাবে বেশ কিছু কার্গো পাঠানোর পর এবার পূর্ণাঙ্গ ফ্লাইট চালু হচ্ছে।”

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *