আহমদ নোমান: মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে ফুটপাত দখল, বাজারে গাড়ি পার্কিং, চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা ও মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নাম্বার না থাকার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব গালিব চৌধুরীর নেতৃত্বে বড়লেখা পৌরশহর ও হাজীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দণ্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় মোট ৮টি মামলায় ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বড়লেখা পৌর শহরকে যানজটমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি উপজেলার সকল গাড়িচালক ও যাত্রীদের উদ্দেশ্যে বলেন, “এই শহর সবার, এখানে সবাই কেনাকাটা করতে আসেন। তাই সকলে সহযোগিতা করলে বড়লেখা পৌর শহরকে যানজটমুক্ত রাখা সম্ভব হবে।”

 

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *