নিজস্বপ্রতিবেদকঃ
মৌলভীবাজারের বড়লেখায় ৩১ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে, বড়লেখা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সহযোগিতায় আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান। বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার জনাব সুনজিত কুমার চন্দ, এর সভাপতিত্বে, উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব হাওলাদার আজিজুল ইসলাম, সহকারী সমাজসেবা অফিসার জনাবা তাসলিমা খানম, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি জনাব অসিত রঞ্জন দাস, দৈনিক যুগান্তরের বড়লেখা প্রতিনিধি জনাব আব্দুর রব, বড়লেখা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি জনাব আবুল হুসেনসহ প্রমুখ। আলোচনা সভা শেষে উক্ত অনুষ্ঠানে ৩ জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সাদাছড়ি, ১ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার ও ৭ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *