আখালিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে।
রবিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে আখালিয়ায় বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে
মাহবুব আহমদ (২০) নামে এক তরুণ আরোহীর মৃত্যু হয়েছে। প্রথমে আহত অবস্থায় মাহবুবকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান।।
নিহত মাহবুব লালবাজার এলাকার মাংস ব্যবসায়ী এবং ৩৮ নং ওয়ার্ডের কালিগাঁও এলাকার বাসিন্দা।

এ ঘটনায় আরও দুই তরুণ আহত হয়েছেন। এরা হলেন- আহমদ (১৭) ও হৃদয়। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *