মানহানির মামলায় সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি জামিন পেয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পরে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

গণঅধিকার পরিষদের সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে তাপসী তাবাসসুমের বিরুদ্ধে মানহানির মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, গত ৫ই অক্টোবর তাপসী তাবাসসুম ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করেন।

এরপর গত ৮ই অক্টোবর ঢাকা মহানগর হাকিম মো. জাকির হোসেনের আদালত তাপসী তাবাসসুম উর্মিকে ২৮শে নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়। তবে কী কারণে তাকে ওএসডি করা হয়েছে তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *