আমেরিকায় হামট্রামিক শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের নিহত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) আমেরিকার স্থানীয় সময় রাত দেড়টার দিকে এঘটনা ঘটে।

নিহতরা হলেন-মো. নুর মিয়া (৬৫) ও তাঁর ছেলে এম মাহিদুল ইসলাম সুজন সুমন (৩৫)।

তারা সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাইয়া গ্রামের বাসিন্দ। তারা সপরিবারে আমেরিকায় ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন নিহত সুজনের মামাতো ভাই নাভেদ আহমদ।

তিনি জানান-সুজন বিবাহ সূত্রে বেশ কয়েক বছর আগে আমেরিকায় গেছেন। প্রায় দুই মাস আগে বাবাসহ পরিবারের সদস্যদের তিনি সে দেশে নিয়ে যান। বৃহস্পতিবার রাতে সুজন বাবাকে নিয়ে তাঁর শ্বশুরের বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে হামট্রামিক শহরে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের কারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে মারা যান। বাবা-ছেলের মরদেহ দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *