বিদেশ যেতে না পেরে হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যা করেছেন সিলেটের মেজরটিলার মাহমুদ হোসেন বেলাল (২৬) নামে এক যুবক।

মঙ্গলবার দুপুর ১টার দিকে সিলেট মহানগরীর মেজরটিলার নুরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মাহমুদ হোসেন বেলাল শাহপরান থানার মেজরটিলা নুরপুর এলাকার মৃত আব্দুল মতলিব এর ছেলে।

জানা যায়, উন্নত জীবনের আশায় ইউরোপের দেশ মাল্টায় যেতে ভিসা প্রসেসিং করে সে। সম্প্রতি মাল্টার ভিসা রিফিউজ হওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়ে সে। মঙ্গলবার দুপুর ১টার দিকে পরিবারের লোকজনের অজান্তে ঘরের মধ্যে গলায় ফাঁস দেয় সে। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরণ করে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন শাহপরান (রহ:) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *