সংঘবদ্ধ মানবপাচার দলের একজনকে গ্রে’প্তার করেছে গো’লাপগঞ্জ থা’না পু’লিশ। গ্রে’প্তারকৃত জামিল আহম’দ ওরফে আব্দুল হাফিজ (৩৫)। সে এসএমপি এয়ারপোর্ট থা’নাস্থ তরঙ্গ ৩/১, মজুম’দারী এলাকার আব্দুল কাইয়ুমের ছে’লে।

জানা যায়, গ্রে’প্তারকৃত আব্দুল হাফিজ সিলেটের গো’লাপগঞ্জ উপজে’লার নিমাদল গ্রামের গেদা মিয়ার ছে’লে দেলোয়ার হোসেন (৪৫)কে ইতালি নিয়ে যাওয়ার কথা বলে বাদীর কাছ থেকে ৯ লক্ষ টাকার চুক্তি করে। চুক্তির পর ভিকটিম দেলোয়ার ৬ লক্ষ টাকা পরিশোধ করেন। পরবর্তীতে পাচারকারীরা দেলোয়ারকে ভা’রত হয়ে অ’বৈধ পথে দুবাই নিয়ে যাওয়ার পর সেখানে ব’ন্দি করে রাখে এবং তার পরিবারের কাছে আরও ১০ লক্ষ টাকা নগদ মুক্তিপন দাবি করে।

এই ঘটনায় ভিকটিমের স্ত্রী’ থা’নায় অ’ভিযোগ দায়ের করলে গো’লাপগঞ্জ মডেল থা’নার ২৪ আগস্ট ধারা মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর ৬/৭/৮ ধারায় মা’মলা নং ২৫ দায়ের করেন। মা’মলার ত’দন্তকারী কর্মক’র্তা এসআই মহরম আলীর নেতৃত্বে গো’লাপগঞ্জ মডেল থা’না পু’লিশের একটি টিম এসএমপির এয়ারপোর্ট থা’না এলাকা হতে বৃহস্পতিবার রাতে মা’মলার এজাহারনামীয় আসামী জামিল আহম’দ ওরফে আব্দুল হাফিজকে গ্রে’প্তার করে। গ্রে’প্তারকৃত হাফিজকে আ’দালতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *