এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডের ৮৫ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর অর্থাৎ ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডের পাসের হার ছিলো ৭১ দশমিক ৬২ শতাংশ শিক্ষার্থী। সিলেট বোর্ডে পাসের হার বেড়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় এ ফল প্রকাশিত হয়। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও ওয়েবসাইট এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন শিক্ষার্থীরা।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

সারাদেশের ফলাফলে দেখা যায়, ঢাকা শিক্ষাবোর্ডে পাশের হার ৭৯ দশমিক ২১ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন জন ৪৮ হাজার ৫৪৮ জন। রাজশাহী শিক্ষাবোর্ডে পাশের হার ৮১ দশমিক ২৪ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ২৪ হাজার ৯০২ জন। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাশের হার ৭০ দশমিক ৩২ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ১০ হাজার ২৬৯ জন। বরিশাল শিক্ষাবোর্ডে পাশের হার ৮১ দশমিক ৮৬ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ৪ হাজার ১৬৭ জন। দিনাজপুর শিক্ষাবোর্ডে পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ১৪ হাজার ২৯৫ জন। সিলেট শিক্ষাবোর্ডে পাশের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ৬ হাজার ৬৯৮ জন। কুমিল্লা শিক্ষাবোর্ডে পাশের হার ৭১ দশমিক ১৫ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ৭ হাজার ৯২২ জন। রংপুর শিক্ষাবোর্ডে পাশের হার দশমিক শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন জন।

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এবার পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।

পরে ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। তবে স্থগিত পরীক্ষা না নিতে আন্দোলনে নামেন পরীক্ষার্থীদের অনেকে। এক পর্যায়ে আন্দোলনের মুখে বাতিল করা হয় পরবর্তী পরীক্ষাগুলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *