সিলেট আইডিয়াল মাদ্রাসা থেকে একই সাথে সহোদর ভাই ও বোন হিফজ সম্পন্ন করেছে। এ উপলক্ষে বুধবার সকালে মাদ্রাসায় পাগড়ি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

হিফজ সম্পন্নকারীরা হলেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা লোকমান আহমদ ও হাজেরা বেগমের ছেলে মাশকুর রহমান আফিন ও মেয়ে সাইয়ারাম মাজকুরা।

উল্লেখ্য, ২০১৭ সালে তাদের বড় দুই ভাই আবুল হাসান হিকমা ও জওহর লোকমান মুছান্নাও একই মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করেন। তাদের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন- তারা যেনো দুনিয়ায় আল্লাহর একজন দাঈ হিসেবে ঈমানের উপর অবিচল থেকে দ্বীনের কাজ করতে পারে। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *