সিলেটের মালনীছড়ার চা শ্রমিকদের আন্দোলনের ধারাবাহিক অব্যাহত রয়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার (২৪ আগস্ট) সকাল থেকে সিলেট বিভাগের চা বাগানের সকল শ্রমিক কর্মবিরতি পালন করেন। ১২ দিন ধরে দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে টানা কর্মবিরতি পালন করছেন চা শ্রমিকরা।

আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার চা শ্রমিকদের পাশে দেখা গেছে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের। চা শ্রমিকদের সন্তানরা আন্দোলনে যুক্ত হয়ে শ্লোগান দিচ্ছেন। ‘৩০০ টাকা দাও নাইলে বিষ দাও’। ‘বাচার মত বাচতে চাই ৩০০ টাকা মজুরি চাই’।

এদিকে মঙ্গলবার (২৩ আগস্ট) সিলেটের কোনো চা বাগানে কাজে যোগ দেননি শ্রমিকরা। সোমবার (২২ আগস্ট) যেসব বাগানের শ্রমিকদের একাংশ কাজ শুরু করেছিলেন, মঙ্গলবার তারাও ফের কর্মবিরতি শুরু করেন। আন্দোলনের বিষয়ে মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর সোয়া ১২টা থেকে সিলেটের ২৩ বাগানের পঞ্চায়েত কমিটি লাক্কাতুড়ায় বৈঠকে বসেন। বৈঠকে চা শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করেন।

বৈঠকে সব শ্রমিক একযোগে জানান- তারা কাজে যোগ দিবেন না। এসময় তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেন চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *