বিদেশ পালাতে গিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যুবলীগের দুই নেতা আটক হয়েছেন। এর মধ্যে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

এয়ারপোর্টে কর্মরত ইমিগ্রেশন পুলিশ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে তাদেরকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান।

আটকরা হলেন-সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের ভাগনা ও বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল ও বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা দুজন সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান। সন্ধ্যা ৫টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাঁদের আটক করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *