হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কানাইঘাটে সুফলভোগী খামারীদের মধ্যে ভেড়া ছাগল বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে গত বুধবার সকাল ১১টায় কানাইঘাট উপজেলার ৫টি ইউনিয়নের হাওর অঞ্চল এলাকায় বসবাসরত ১ শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মধ্যে দু’টি করে ভেড়া ছাগল সরকারি ভাবে বিনামূল্যে বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন সুফলভোগী খামারীদের হাতে ভেড়া ছাগল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ প্রাণিসম্পদ দপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *