দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি হওয়ায় কারফিউ কিছুটা শিথিল করা হয়েছে।
আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া বুধবার সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত খোলা থাকছে সরকারি অফিস ও ব্যাংক। মঙ্গলবার রাত ১১টায় প্রচারিত বাংলাদেশ বেতারের খবরে এ তথ্য জানা গেছে।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘিরে বুধ ও বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক সংঘর্ষ ও সহিংসতা হয়। উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে কারফিউ জারি করে সরকার। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *