মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ (২৬) নামে এক মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে পৌর শহরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সম্মুখের প্রধান সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত আবুল কালাম ব্রাহ্মণবাজার বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন ও পৌর এলাকার উত্তর জয়পাশা গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

জানা গেছে, রবিবার দুপুরে কুলাউড়া শহরের ফায়ার সার্ভিস স্টেশনের সাম্মুখের সড়কে বালু ভর্তি একটি ট্রাক (চট্র মেট্রো অ-১০৯) ও মোটরসাইকেল দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আবুল কালাম ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ ও চালক মুজিবুর রহমান (৪০)কে আটক করা হয়েছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *