মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে হেনা বেগম নামে (৫৫) এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বরমচাল-ভাটেরা রেলস্টেশনের মধ্যবর্তী রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানাপুলিশ।

হেনা বেগম ভাটেরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত চেরাগ মিয়ার মেয়ে। তিনি ওই ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে কুলাউড়া রেলওয়ে থানার এসআই জাহানারা বেগম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনের একটি ইঞ্জিন নিয়ে কুলাউড়া থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিলেন চালক। পথে পৌনে ৯টার দিকে বরমচাল-ভাটেরা রেলস্টেশনের মধ্যবর্তী রেললাইনে ওই ইঞ্জিনের নিচে কাটা পড়েন হেনা। এতে তার দুহাত, মাথা ও শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এসআই জাহানারা আরও জানান, ধারণা করা হচ্ছে, হেনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *