মৌলভীবাজারের কুলাউড়ায় আবুল কালাম (২০) নামের এক তরুণকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত কালাম টিলাগাঁও ইউনিয়নের লংলা খাস এলাকার আব্দুল জলিলের পুত্র।

থানাসূত্রে জানা গেছে, বুধবার কালামের বিরুদ্ধে থানায় ধর্ষণের শিকার এক তরুণী মামলা করেন। মামলার পরই রাতে থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই আমিরুল ইসলাম আমু সঙ্গীয় ফোর্সসহ টিলাগাঁও ইউনিয়নের লংলা খাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
ওসি মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করে বলেন, অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযান চালিয়ে কালামকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *